editor
প্রকাশিত: 2:56 PM, November 14, 2022
সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব বলেছেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে জনগণকে সচেতন করে গড়ে তুলতে হবে এবং ঝুঁকিগুলোর ব্যাপারে তাদের মধ্যে প্রচারণা চালাতে হবে। যাদের ডায়াবেটিস রোগ হয়েছে তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন ও ঔষধ সেবন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে ডায়াবেটিস এর হার বেশি কারণ এদেশের মানুষের মধ্যে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ নেই। দেশের বেশিরভাগ লোকই জানেনা যে তার ডায়াবেটিস আছে কিনা। তাই ডায়াবেটিস প্রতিরোধে গণ সচেতনতা খুবই জরুরী। ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। নীরব ঘাতক এই ডায়াবেটিস রোগ মোকাবিলায় ঘরের প্রতিটি সদস্যকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হয়ে নিজ নিজ পরিবারের সদস্যকে ডায়াবেটিসমুক্ত রাখতে হবে। কাজেই যাদের ডায়াবেটিস আছে এবং যাদের নেই উভয়কেই এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো সম্পর্কে জানতে হবে এবং নিজেকে সুরক্ষার উদ্যোগ নিতে হবে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বন্দরবাজার পুরানলেনস্থ সমিতির সভাকক্ষে বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা: আজিজুর রহমান, সদস্য সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ। আলোচনা সভা ও র্যালীতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক (চন্দন), সদস্য মো: বশিরুল হক, এডভোকেট মো: সিদ্দিকুর রহমান।
‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের অফিস সহাকারী মো: লিয়াকত হোসেন। এসময় হাসপাতাল ও সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন