editor

প্রকাশিত: 5:07 PM, June 18, 2025

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১২টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মধুশহীদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আজকের এই দিনটি কেবল জন্মদিন নয়, এটি একজন দেশপ্রেমিক, মানবিক ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে তিনি তার প্রজ্ঞা ও নীতিশীল অবস্থানের মাধ্যমে যুবসমাজের জন্য এক প্রেরণার উৎস। তার জন্মদিনে বৃক্ষরোপণ করে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদল তার ধারাবাহিকতায় তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিভিন্ন সমাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। তার জন্মদিনে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি, তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতন বার্তা। পরিবেশ বিপর্যয়ের এই সময় আমাদের দায়িত্ব নিতে হবে, আর যুবসমাজকে সেই পথেই এগিয়ে নিতে চায় যুবদল। তিনি আরও বলেন, যুবদল শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই কর্মসূচি তারই একটি প্রমাণ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাবলু মিয়া, জাহিদ হাসান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মোহাম্মাদ হেলিম খাঁন মাসুদ, মহানগর যুবদলের সহ সাধারণ মকসুদুল করিম ইমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, মো. হোসেনুর রহমান রিজভী, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: রোমান আহমদ রাজাংলাদেশ, মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, মহানগর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এড. মো. কামরুল আমিন, জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক এড. মো. বদরুল আলম শিপন, জেলা সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ চৌধুরী শুভ, মো. হাসমত আলী লিমন, মহানগর যুবদলের সহ তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন সানাজ, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জুনেদ মিয়া, জেলা যুবদলের সদস্য আব্দুল জলিল সামায়ন, মহানগর যুবদল নেতা আশিকু নুর, মো. শাহজাহান মিয়া, আফ্রিদী আহমদ, আরমান আলী প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।