editor
প্রকাশিত: 9:24 PM, August 2, 2026
থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট— স্মাইল এর উদ্যোগে এই দিনব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।
কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে অংশ নেন ডা. আবু ইউসুফ মো. নাজিম (প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট, হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. তুহিন বড়ুয়া তমাল (সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. বেঞ্জামিন (কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল)।
এছাড়া স্মাইল (ঝগওখঊ)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ।
স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনার দ্বিতীয় পর্যায়ে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একই দিনে আয়োজক সংগঠন ‘স্মাইল’-এর উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথকভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালিত হয়।
5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
7 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
6 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
3 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
3 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
6 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
6 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত