editor

প্রকাশিত: 8:50 PM, November 8, 2022

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড মৃত্যু, বেশি ঝরেছে তরুণ প্রাণ

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড মৃত্যু, বেশি ঝরেছে তরুণ প্রাণ

ডিএসএস ডেস্ক:: অতীতের যেকোনো বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন ১৮২ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়। চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হয়। আজ ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বছরের প্রায় দুই মাস বাকি থাকতেই এ বছর ২০১৯ সালের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে যায়।

চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। মোট মৃতের ৪৮ শতাংশই তরুণ ও যুবক। মোট আক্রান্তদের মধ্যেও ২৮ শতাংশই তরুণ। তবে মৃতদের মধ্যে ঢাকার বাইরের বিভাগের বাসিন্দা বেশি। মূলত দেরিতে চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ায় বেশিরভাগ রোগীকে বাঁচানো সম্ভব হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুর সংক্রমণ ছড়ায়। ২০১৯ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ হওয়ায় চরম সমালোচনার মুখে পড়েন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র।

তবে করোনা মহামারির দুই বছর (২০২০ ও ২০২১ সাল) ডেঙ্গুতে মৃত্যু কিছুটা কম ছিল। ২০২২ সালের শুরুতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে আসছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশন। তবে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় সুর পাল্টান দুই মেয়র। দাবি করেন, অসময়ে ঘন ঘন বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামও এতে সুর মেলান।

এদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় গুরুত্বসহকারে কাজ করছে বলে জানিয়ে আসছে। তবে নভেম্বর মাসেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিনই মৃত্যু ও সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা যায়। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়। এরপর প্রতিবছর মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ দেখা গেলে মৃত্যু ও শনাক্ত কম ছিল। ২০১৮ সাল পর্যন্ত বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ৫০-এর নিচে।

২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর মারা যান ১৭৯ জন। ২০২০ সালে করোনা মহামারির বছরে মারা যান সাতজন। ২০২১ সালে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ওই বছর ১০৫ জনের মৃত্যু হয়।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা ২০১৯ সালের তুলনায় এ পর্যন্ত কম। ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এক লাখ এক হাজার ৩৫৪ জন।

চলতি বছর এ পর্যন্ত (১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৮০২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৯ হাজার ৬৯৮। ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ১০৪ জন।

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে রেকর্ড ৯০০ রোগী

২০২০ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৪০৫ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

সংক্রমণ কমলেও মৃত্যু বেশির কারণ কী?

২০১৯ সালের চেয়ে এবার ডেঙ্গুতে আক্রান্ত অনেক কম। ওই বছরের তুলনায় এবার এখন পর্যন্ত আক্রান্ত অর্ধেকের কম। তবে চলতি বছরের দুইমাস বাকি থাকতেই মৃত্যুর সংখ্যা ২০১৯ সালের চেয়েও বেশি।

কম আক্রান্ত হলেও বেশি মৃত্যুর কারণ কী? এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসকরা বলছেন, মূলত রোগীরা দেরিতে হাসপাতালে আসায় সুস্থ হয়ে ওঠার পরিবর্তে মারা যাচ্ছেন। এ বছর মৃতদের মধ্যে অধিকাংশই হাসপাতালে ভর্তির ৭২ ঘণ্টার মধ্যে মারা গেছেন। হাসপাতালের আসার ৭২ ঘণ্টার মধ্যে মৃতের হার ৮১ শতাংশ।

 

চলতি বছর ডেঙ্গুতে ঢাকায় বেশি রোগী শনাক্ত হয়েছেন। তবে মৃতদের মধ্যে বেশিরভাগই ঢাকা বিভাগের বাইরের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতদের মধ্যে ১৭ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি ৮৩ শতাংশ ঢাকা বিভাগের বাইরের।

 

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে সংখ্যায় বেশি ৪০-৮০ বছরের মধ্যে। আক্রান্ত মোট ৪৪ হাজার ৮০২ জনের মধ্যে ২৮ শতাংশই তরুণ-যুবক। মৃতদের মধ্যেও ৪৮ শতাংশই এ বয়সী।

 

ডিএসএস/৮ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে