editor
প্রকাশিত: 8:45 PM, August 25, 2023
সিলেটে তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের শাহী ঈদগাস্থ হাজারীবাগ এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট মহানগর কমিটির সদস্য রুনা বেগমের সভাপতিত্বে ও সম্পাদক নাফিসা শবনমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যেহেতু ডেঙ্গুর টিকা এখনো আসেনি তাই নিজেদের রক্ষা করতে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকল সচেতন হলে ডেঙ্গু রোধ প্রতিরোধ করা অনেকাংশেই সহজতর হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর কমিটির সহ সভাপতি সেলিনা আক্তার, প্রচার বিষয়ক সম্পাদক লাকি চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের এসিসটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রওশন আরা সিদ্দিক নুপূর, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না