editor
প্রকাশিত: 10:44 PM, August 19, 2024

পেনসিলভেনিয়ায় প্রচার সভায় কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের শিকাগোতে মঙ্গলবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন শুরু হচ্ছে। এই সম্মেলনেই দলের মনোনীত প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন ডেমোক্র্যাটরা। তবে গাজা ইস্যুতে দলীয় ঐক্য হুমকির মুখেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। ওইদিন তিনি তার বক্তব্য পেশ করবেন। তবে তার আগে সম্মেলনকে ঘিরে গাজা ইস্যু নিয়ে বড় ধরনের বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান সম্মেলনেও বিক্ষোভ করেছিল ফিলিস্তিনপন্থিরা। গাজা ও ইসরাইল বিষয়ে এখনো কোনো স্পষ্ট নীতি প্রকাশ করেননি কমলা হ্যারিস। ফলে হ্যারিসের প্রচার শিবির ও ডেমোক্র্যাটিক পার্টি কীভাবে ইসরাইলের প্রতি সংবেদনশীল নীতি এবং গাজার সংঘাতকে মোকাবিলা করবে তা এখনো অস্পষ্ট।
বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্যও করেনি হ্যারিসের প্রচার শিবির। এদিকে সবশেষ জরিপর অনুযায়ী দোদুল্যমান চারটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা। ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসস পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটারদের মধ্যে জনপ্রিয়তার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা। জরিপ অনুযায়ী, যে চারটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে বাইডেনকে সহজেই হারানোর সম্ভাবনা ছিল ট্রাম্পের, সেসব অঙ্গরাজ্যে সমর্থনের দিক থেকে এখন কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প ও কমলা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না