editor

প্রকাশিত: 4:04 PM, October 28, 2025

ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ডা. শাকিল

ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ডা. শাকিল

ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মোঃ শাকিলুর রহমান। ডা. শাকিলুর রহমান একাধারে পরিচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসক, রাজনীতিবীদ ও সমাজকর্মী হিসাবে।

ছাত্ররাজনীতির মাধ্যমে হাতে খড়ি হওয়া ডা. শাকিল ছিলেন একসময় সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি সিলেট জেলা ড্যাবের দপ্তর সম্পাদক হওয়ার মাধ্যমে পেশাজীবি রাজনীতিতে পদার্পণ করেন। ডা. শাকিল নিজস্ব মেধা গুনে ২০১৯ সালের “ড্যাব” সিলেট জেলার কাউন্সিলে চিকিৎসকদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। নবগঠিত ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার মাধ্যমে তাকে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ড্যাবের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার সাংগঠনিক দায়িত্ব প্রধান করা হলো।

ছাত্রজীবন থেকে প্রচন্ড মেধাবী ডা. শাকিল বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করে যুক্তরাজ্যের “চেষ্টার মেডিকেল বিশ্ববিদ্যালয়” থেকে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ হিসাবে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন এবং বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের উপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনেস্থেসিয়া ও আইসিইউ বিভাগে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন।

সিলেট মহানগরের স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আজিজুর রহমান ও রাবেয়া বেগমের বড় ছেলে ডা. শাকিলের পরিবারিক নিবাস কুলাউড়ার উপজেলার জয়চন্ডি ইউনিয়নে। এছাড়াও ডা. শাকিলুর রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগের কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ও জেডআরএফ এর আজীবন সদস্য।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন