editor
প্রকাশিত: 5:42 PM, January 4, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর পানি নিষ্কাশনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পেল দুই সিটি কর্পোরেশন। এটি এতদিন ওয়াসা দেখভাল করেছে।আজ রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় দুই সিটি কর্পোরেশনকে পানি নিষ্কাশনের এই দায়িত্ব দেয়া হয়।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান সভায় বলেন, ৩২ বছর আগে এক ‘ভুল’ প্রজ্ঞাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজটি ওয়াসাকে দেয়া হয়েছিল। ওয়াসার পাশাপাশি নগর কর্তৃপক্ষ, রাজউক, পানি উন্নয়ন বোর্ডসহ সাত সংস্থা এই কাজে যুক্ত ছিল। এক কাজে অনেক সংস্থা যুক্ত থাকায় তা সঠিকভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়নি।ওয়াসার অধীনে থাকাবস্থায় ঢাকার খালগুলো ধীরে ধীরে মৃত ও অকেজ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করে আসছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।এ প্রসঙ্গে প্রকৌশলী তাকসিম বলেন, একটি খালের বহুবিধ ব্যবহার থাকলেও ওয়াসার দায়িত্ব ছিল কেবল খাল ব্যবহার করে পানি সরিয়ে দেয়া। ফলে খালগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। এ ছাড়া খাল নিয়ে আলাদা কোনো বাজেটও ওয়াসার ছিল না।তিনি বলেন, আমরা কেবল খাল থেকে সলিড বর্জ্য নিষ্কাশন করতাম। অথচ একটা খাল হতে পারে সুন্দর জলাশয়, খাল হতে পারে নৌপথ, আবার খালের দুই ধারে ওয়াকওয়ে নির্মাণ করা যায়। এর কোনোটিই করার অধিকার আমাদের ছিল না। এসব কারণে খালের পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ করা যায়নি।অনুষ্ঠানে ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদ হোসেন, পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম, পরিচালক (কারিগরি) শহীদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন