editor
প্রকাশিত: 2:44 PM, March 21, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে এক যুবককে রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ মার্চ) রাতে বিশ্বনাথ পৌর শহরের উপজেলা রোডে খুদেজা মঞ্জিল নামক বাড়ির রাস্তার পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইমরান হোসেন সায়মন (৩২)। তিনি উপজেলার সদর ইউপির জানাইয়া (পশ্চিম মশল্লা) গ্রামের মকছন্দর আলীর ছেলে।এসময় সায়মনের সঙ্গে থাকা তার চাচাতো ভাই লায়েক আহমদ ও ফয়েজ মিয়া সজ্ঞাহীন হয়ে পড়েন। নিহত যুবকের নিজ বাড়ির পার্শ্বে (জানাইয়া ফুটবল খেলার মাঠের পাশে) মুদি দোকান রয়েছে। হত্যার ঘটনায় পুলিশ রবিবার (২১ মার্চ) দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।খবর পেয়ে তাৎক্ষণিক সায়মনের প্রতিবেশী আবদুল কাদির ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সায়মনকে উদ্ধার করে উপজেলা শহরের স্থানীয় একটি ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তার কারণ জানা যায়নি।নিহতের প্রতিবেশী সাবেক মেম্বার নূরুল হক জানান, ইমরান হোসেন সায়মন তার চাচাতো ভাই লায়েক ও ফয়েজকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তারা বিশ্বনাথ পৌর শহরের উপজেলা রোডে খুদেজা মঞ্জিল নামের বাড়ির রাস্তার পেরিয়ে নির্জন জায়গায় পৌঁছামাত্রই ২/৩ জন দুর্বৃত্ত হামলা চালায় সায়মনের ওপর। এক পর্যায়ে হামলাকারীরা সাময়নের বুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। তবে সায়মনের ওপরে যারা হামলা করেছেন তাদের চিনতে পেরেছেন তার সঙ্গে থাকা দুই চাচাতো ভাই। হামলাকারীরা জানাইয়া গ্রামের বাসিন্দা বলে তিনি জানান।যুবক হত্যার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
।অনলাইন ডেস্ক(রিপা-১৩)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন