editor

প্রকাশিত: 1:51 PM, February 14, 2026

তরুণদের জন্য এমন টুর্নামেন্ট সব সময় চলমান থাকা সময়ের দাবি: খসরুজ্জামান খসরু

১৮নং ওয়ার্ডে মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

তরুণদের জন্য এমন টুর্নামেন্ট সব সময় চলমান থাকা সময়ের দাবি: খসরুজ্জামান খসরু

1

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাবেক ছাত্রদল নেতা মো: মিনহাজুর রহমান মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটের মিরাবাজারস্থ আগপাড়া কো-অপারেটিভ মাঠে মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।

মৌসুমী ক্লাবের সভাপতি মুহি উদ্দিন ইসলাম চৌধুরী মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।

1

এসময় তিনি বলেন, মিনহাজ শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে এসেছিলেন। সিলেটের ৬টি আসনেই ধানের শীষের পক্ষে তিনি কাজ করেছেন। সিলেটের একটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্বও পালন করেছেন। তিনি একজন ক্রীড়া অনুরাগী ও শিক্ষানুরাগীও বটে। তরুণদের বিপদগামী থেকে রক্ষার জন্য তাঁর এই টুর্নামেন্ট আয়োজন সব সময় চলমান থাকবে।

এসময় টুর্নামেন্ট আয়োজক মো: মিনহাজুর রহমান মিনহাজ বলেন, দেশ মা, মাটি ও মানুষের টানে বারবার মাতৃভূমিতে ফিরে আসি। এবার আসছি নির্বাচনকে কেন্দ্র করে। এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সাবেক সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলানী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হাসান, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, কন্ট্রাকটর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মাসুম ইফতেখার রসুন শিহাব, সাবেক ছাত্রদল নেতা সৈয়দ কামাল আহমদ মুরাদ।

3

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ আলম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি সুলতান আহমদ ইমন, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকি, ফখরুল ইসলাম, মধুবন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।

2

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মান্না চৌধুরী, সজিব আহমদ, সৈয়দ সালিম আহমদ, রাহেল চৌধুরী, সৈয়দ সাদি জামান, যুশু আহমদ, রেদওয়ান চৌধুরী, মাহিন খান, মাছুম আহমদ, নুপুর, পলাশ, নাঈম, শাওনসহ অন্যান্য সদস্যবৃন্দ। খেলাটি পরিচালনা করেন সৌমেন্দ্র সেন মিহির ও মাসুম আহমদ এবং রেফারির দায়িত্ব পালন করেন রেদওয়ান আহমদ চৌধুরী ও খুরশেদ আহমদ খুকু।

3

টুর্নামেন্টের জমকালো ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ‘কাওয়াজ এফসি’ এবং ‘কাহার ফাইটার্স’। টানটান উত্তেজনাকর ম্যাচে কাহার ফাইটার্সকে পরাজিত করে কাওয়াজ এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আগামী ১৮নং ওয়ার্ড নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো: মিনহাজুর রহমান মিনহাজ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

5 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

2 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
2