editor
প্রকাশিত: 8:38 PM, June 21, 2025
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত ১৫-২০ বছর যে বাংলাদেশ ছিল, সেখানে বাংলাদেশের মানুষের কোনো অংশগ্রহণ ছিল না।
তিনি বলেন, এর বড় প্রমাণ হলো, পরপর ৩টি জাতীয় নির্বাচন। এই নির্বাচনগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না, ছিল না কোনো গণতান্ত্রিক স্বচ্ছতা। তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের শক্তি, মেধা ও সাহসিকতাই পারে বাংলাদেশকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে। এ জন্য তাদের মধ্যে গড়ে তুলতে হবে একটি শক্তিশালী চিন্তাচেতনা, যাতে তারা কোনো দলীয় বিভাজনের মধ্য দিয়ে নয়, বরং দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিতে পারে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অংশগ্রহণ মানে কেবল স্লোগান দেওয়া নয়। বরং দেশের বাস্তবতা অনুধাবন, সংকট বিশ্লেষণ এবং পরিবর্তনের নেতৃত্ব দেওয়াই তরুণদের আসল দায়িত্ব। তারা যেন চিন্তা করতে শেখে—কে কেমন সরকার করলো, জনগণের পাশে কে ছিল, কে ছিল না—এই জবাবদিহিতার চেতনা থেকেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
শনিবার (২১ জুন) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে “তরুণ কণ্ঠ একটি উন্নত বাংলাদেশের জন্য” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুকনুল ইসলাম শামীমের পরিচালনায় আলোচনায় অংশ নেন শিক্ষার্থী ফয়সাল আহমদ, আশরাফ, সাব্বির শুভ, হাফিজ লায়েক, নাঈমা বেগম, সুমাইয়া আক্তার, তাসনিয়া বেগম, রুকন আহমদ, জুনেদ উদ্দিন, ইমাদ আহমদ, ইলিয়াস হোসেন, রাকিব আলী, রাইয়্যান আহমদ, সুরাইয়া বেগম, জাবেদ আহমদ, মুনিরা বেগম, সুহাদা বেগম, মারিয়া ইসলাম, ইমরান আহমদ, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় যুব সমাজ, শিক্ষার্থী, নবীন রাজনীতিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। খন্দকার মুক্তাদির সব প্রশ্নের জবাব দেন।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।