editor
প্রকাশিত: 11:50 AM, September 22, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুঠোফোনে নগ্ন ছবি তুলে পরিবারের কাছে বারবার টাকা দাবি করায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত যুবককে গতকাল সোমবার গ্রেফতার করে তার কাছ থেকে তরুণীর নগ্ন ছবি সংবলিত মুঠোফোন উদ্ধার করে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এক ব্যক্তির মেয়ে (২১)-কে ২০১৫ সালে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ে পড়ার সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সুয়েবুর রহমান মুন্না জোরপূর্বক অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তুলে নেয়ার প্রায় তিন ঘন্টা পর তাকে বাড়ির সামনে রেখে চলে যায়। ঘটনার ঐ সময়ের কথা মেয়েটির মনে নেই।
ঘটনার এক সপ্তাহ পর সুয়েবুর রহমান মেয়েটির বড় বোনের মুঠোফোনে তরুণীর একটি নগ্ন ছবি পাঠায় এবং টাকা দাবি করে। মেয়েটির পরিবার লজ্জ্বা-শরমের ভয়ে সুয়েবকে ২০ হাজার টাকা দিয়ে ছবিটি মুঠোফোন থেকে ডিলিট করার জন্য বলেন। কিন্তু সুয়েব সেটি ডিলেট না করে ৫ বছর পর আবারো মেয়েটির বোনের মুঠোফোনে ফোন করে টাকা দাবি করে সুয়েবুর। এতে তরুণীর পরিবার রাজি না হওয়ায় ১০ সেপ্টেম্বর সিলেট থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে পরিবারের সাথে মেয়েটিকে দেখে ওই যুবক গালিগালাজ এবং প্রাণে মারা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনার পর গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) তরুণী বাদি হয়ে যুবকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং সোমবারই পুলিশ সুয়েবকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর রাজিব রহমান জানান, মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে বখাটে যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ এবং তরুণীর নগ্ন ছবি সংবলিত মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)