editor

প্রকাশিত: 5:57 PM, September 12, 2026

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

7

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তরুণীদের দক্ষ, আত্মনির্ভর ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, গার্ল গাইডস্ শুধু একটি সংগঠন নয়; এটি তরুণীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সমাজ ও দেশের প্রয়োজনে তরুণী শিক্ষার্থীদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

6

তিনি আরোও বলেন, প্রতিটি গাইডারের দায়িত্ব হচ্ছে নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা। গাইডিংয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিলেট অঞ্চলের গাইডাররা ঐক্যবদ্ধভাবে কাজ করে গাইড আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন এবং সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

8

গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ওয়ারেন্ট গাইডার ও আঞ্চলিক কমিটির সদস্য পূর্ণিমা রানী দাশ তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সেক্রেটারি শাহানা জাফরীন রোজী, আঞ্চলিক উপদেষ্টা সালমা বাছিত, মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান সূয়ারা, সুনামগগঞ্জের জেলা কমিশনার নাসিমা রহমান, সিলেট জেলা কমিশনার রুকসানা বেগম তুলি, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলসানা আরা, সিলেট সদর উপজেলার স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, আঞ্চলিক কমিটির সদস্য শিপ্রা দে প্রমুখ।

7

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন গাইডার কাজী হাসিবা খাতুন। গীতাপাঠ করেন গাইডার অপরাজিতা রায়। সম্মেলনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আঞ্চলিক শাখার গাইড নেতৃবৃন্দ, ট্রেইনার ও গাইডারগণ অংশ নেন।

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

3 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

8 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

5 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

7 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

2 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

4 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
2