editor

প্রকাশিত: 9:28 PM, December 23, 2024

তরুণ সমাজ আলোকিত হলে সমাজ ও দেশ আলোকিত হবে: কয়েস লোদী

সিলেট জেলা ও মহানগর তরুণ দলের পরিচিতি সভা

তরুণ সমাজ আলোকিত হলে সমাজ ও দেশ আলোকিত হবে: কয়েস লোদী

সিলেট মহানগর  বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিক’র সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশী-বিদেশী দোসরদের সহযোগীতায় বিগত ১৭ বছর বাংলাদেশে স্বৈরশাসন ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা দেশের তরুণ সমাজকে মেধাহীন ও বিপদগামী করতে একের পর এক নীল নকশা বাস্তবায়ন করেছে। তিনি বলেন, তরুণ সমাজকে দেশপ্রেমে উজ্জ্ববিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ সমাজ আলোকিত হলে সমাজ ও দেশ আলোকিত হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর মারকাজ পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সিলেট জেলা ও মহানগর শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয়তাবাদী তরুণ দল সিলেট জেলার সভাপতি সারোয়ার খাঁন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তরুণ দলের সদ্য সাবেক সদস্য সচিব ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নুরুল আমিন। জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল ও মহানগরের সাধারণ সম্পাদক ইসমাইল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর তরুণ দলের সভাপতি হাবিবুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, জেলার সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন শাবুল, সহ-সভাপতি আবদাল আহমগ, হাসান মাহমুদ মাছুম, আব্দুল মালিক, দোলন আহমদ, আবুল কালাম, মহানগরের সহ-সভাপতি আমিনুল ইসলাম উজ্জ্বল, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমদ, মো. রুকন আহমদ, মেহেদি হাসান রুমন, সাগর খান, শিব্বির আহমদ শিপু, জাহেদ হোসেন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান ওমর, সালমান জামান, শাহ এহসান হোসেন, রফিকুল ইসলাম হুদয়, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, মহানগরের সাংগঠনিক সম্পাদক মনির রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মামুন, শাহীন আহমদ, সরিয়াত আহমদ, তানভীর আহমদ সজিব, রিপন আহমদ, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম রাসেল, জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন মামুন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক