editor

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৬ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৬ সমঝোতা স্মারক সই

3

অনলাইন ডেস্ক
যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ  ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।ছয়টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকার মধ্যে যুব উন্নয়ন বিষয়ক, বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স কাউন্সিল ও শ্রীলঙ্কা কাউন্সিল ফর এগ্রিকালচার রিচার্স পলিসি, বাংলাদেশ ডাইরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন এবং শ্রীলঙ্কা ভোকেশনাল এডুকেশন বিষয়ক সমঝোতা স্মারক।অপর তিনটি সমঝোতা স্মারক হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংস্কৃতি আদান প্রদান বিষয়েদুই নেতা প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয়বৈঠকে বসে। সেই বৈঠক শেষে দুই দেশের পক্ষে সংশ্লিষ্টরা সমঝোতা স্মারকে (এমওএইউ) স্বাক্ষর করেন।এর মধ্যে যুব উন্নয়নে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শ্রীলঙ্কার পক্ষে রুরাল হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিকা আনুরুদ্ধ সই করেন।বাংলাদেশ আগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসির (এসএলসিএআরপি) মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার পক্ষে বাটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা সই করেন। বাংলাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিএ) এবং শ্রীলঙ্কার টারশিয়ারি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কমিশনের (টিভিইসি) মধ্যে কারিগরি সহযোগিতা বিনিময়ে একটি সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী জিএল পিরিস।নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও শ্রীলঙ্কার পক্ষে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ রিফর্মস বিষয়ক প্রতিমন্ত্রী আজিথ নিওয়ারড কাবরাল একটি সমঝোতা স্মারক সই করেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। তাতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং শ্রীলংকার পক্ষে তাদের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী তারক বালসুরিয়া।২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর বিনিময়ে আরেকটি সমঝোতায় সই করেন সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলংকার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ।

5

অনলাইন ডেস্ক(রিপা-১৪)

1

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

6 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

4 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

6 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

1
6