editor
প্রকাশিত: 5:53 PM, October 2, 2021
অনলাইন ডেস্ক ::
শুক্রবার ৩৮টি চীনা যুদ্ধবিমান অবৈধভাবে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত আকাশসীমায় এটিই চীনার সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।
শনিবার (২অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিউক্লিয়ার বোমা ধারণক্ষমতা সম্পন্ন এসব জঙ্গি বিমান দুই দফায় তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। চীনের এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ১৮টি জে-১৬ ও ৪টি এস-৩০ ফাইটার জেট, পারমাণবিক বোমা পরিবহনে সক্ষম দুটি এইচ-৬ বম্বার জেট একটি সাবমেরিন বিধ্বংসী সামরিক উড়োজাহাজ ছিল। তাইওয়ান পাল্টা যুদ্ধবিমান পাঠিয়ে ও ক্ষেপনাস্ত্র ছুঁড়ে বিমানগুলোকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
একটি বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার চীনের ২৫টি বিমান পারতাস দ্বীপপুঞ্জের কাছ দিয়ে উড়ে যায়। সন্ধ্যায় দ্বিতীয় দফায় ১৩টি বিমান একই জায়গায় মহড়া দেয়।
চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অধিভুক্ত প্রদেশ হিসেবে দাবি করে আসছে এবং এই দাবিকে শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলছে দেশটি। কিন্তু এক সময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে নিজেদের স্বাধীনতার পক্ষে অনড় অবস্থানে থেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন