editor

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৬

তারাপুরে মাদক সম্রাট সমর’র রাজত্ব, ধ্বংসের মুখে যুবসমাজ

প্রশাসন ও সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে প্রকাশ্যেই চলে রমরমা মাদক বাণিজ্য, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

তারাপুরে মাদক সম্রাট সমর’র রাজত্ব, ধ্বংসের মুখে যুবসমাজ

4

সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই মাদক সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন স্থানীয় বাসিন্দা সমর রায়ের হাতে। বাগানের যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রকাশ্যেই গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ উঠেছে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কারবারে লিপ্ত হচ্ছেন সমর, যা স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

7

স্থানীয়দের অভিযোগ, সমর রায় তারাপুর চা বাগানের মাদক ব্যবসার মূল হোতা এবং গডফাদার। সে তার নিজ ঘরে বসে প্রকাশ্যেই যুবকদের কাছে মাদক সরবরাহ করে। তার প্ররোচনায় বাগানের অনেক সাধারণ পরিবারও এখন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। তদন্তে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসাধু কিছু গণমাধ্যমকর্মীকে অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে সমর তার এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। এমনকি পুলিশ বা র‌্যাবের অভিযানের আগে সোর্সদের মাধ্যমে খবর পেয়ে সে সুকৌশলে মাদক সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে।

সমর রায়ের সিন্ডিকেটের সদস্যরা মাঝে মধ্যে ধরা পড়লেও মূল হোতা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি তারাপুর চা বাগানে পৃথক তিনটি বড় অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ, ডিবি ও র‌্যাব।

জালালাবাদ থানা পুলিশের অভিযান: গত ২৫ এপ্রিল রাতে তারাপুর চা বাগানের হাজরাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বিপন উরাং (৩২) কে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রিনা মোদী (৪৫) এর ঘর থেকে আরও ২০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা (নং-২০/২৫/৪/২৬) দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের অভিযান: মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ অক্টোবর তারাপুর বাগানের বাধামুড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২৪০ টাকাসহ শিল্পী চাষা (২১) ও পিঙ্কি চাষা (৩০) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

র‌্যাব-৯ এর অভিযান: গত ২৯ এপ্রিল রাতে র‌্যাবের একটি দল তারাপুর বাগান এলাকায় অভিযান চালিয়ে ৯.৬ কেজি গাঁজাসহ অন্তর পাল ও শিল্পী পাল নামে দুই কারবারিকে আটক করে।

8

তারাপুর বাগানের বাসিন্দারা জানান, সমরের এই মাদক ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও পারিবারিক কলহ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই গডফাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পুরো এলাকার যুবসমাজ চিরতরে ধ্বংস হয়ে যাবে।

1

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বাগানসহ সকল এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা

ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা

2 সিলেটের ব্যবসায়িক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক

সিলেটে ভোল পাল্টে দাপিয়ে বেড়ানো সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার

সিলেটে ভোল পাল্টে দাপিয়ে বেড়ানো সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার

6 ‎সিলেটের শাহপরান থানা এলাকায় পুলিশ ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে আলোচিত মাদক কারবারি ও সীমান্ত

সিলেটে ৪ দিনের ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯

সিলেটে ৪ দিনের ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯

8 সিলেটে ৪ দিনের ব্যবধানে দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনায় মোট ৭০ লাখ ৭০ হাজার টাকা লুট হয়েছে। এ ঘটনায় এরই

তারাপুরে মাদক সম্রাট সমর’র রাজত্ব, ধ্বংসের মুখে যুবসমাজ

তারাপুরে মাদক সম্রাট সমর’র রাজত্ব, ধ্বংসের মুখে যুবসমাজ

8 সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই মাদক সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন স্থানীয় বাসিন্দা সমর

প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

3 ‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট

বদিকোনায় বাসে অগ্নিসংযোগ মামলা: ইলিয়াস আলী ও কোহিনূরসহ ৩৮ নেতাকর্মী খালাস

বদিকোনায় বাসে অগ্নিসংযোগ মামলা: ইলিয়াস আলী ও কোহিনূরসহ ৩৮ নেতাকর্মী খালাস

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দক্ষিণ সুরমার বদিকোনায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত সাইফুল মালেক খান বলছেন সেবাগ্রহীতারা

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত সাইফুল মালেক খান বলছেন সেবাগ্রহীতারা

1 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খানের বিরুদ্ধে সম্প্রতি ‘অনিয়ম ও ঘুষ বাণিজ্যে’র অভিযোগে সংবাদ

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সাথে পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সাথে পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ

3 বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল

1
5