editor
প্রকাশিত: 8:04 PM, July 6, 2023
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দেশের সোয়া ৩ কোটি তরুণ ভোটারের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেটের তরুণ সমাজ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। তাই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল করতে বিএনপিকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
তিনি বুধবার রাতে আগামী ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর ১৭নং ওয়ার্ডের কাজীটুলা এলাকায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাহিরের সভাপতিত্বে ও ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর্জা বেলায়ত আহমদ লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ মনজুরুল হাসান মনজু, সদ্য সাবেক আহ্বায়ক সালেক আহমদ, ১৭নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক নূরুল মূবিন খোকন, বিএনপি নেতা আব্দুল আজিজ লাকি, ফয়েজ আহমেদ মুরাদ, হায়দর মোহাম্মদ হারুন, আলী হায়দর মজনু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম, বিএনপি নেতা গিয়াস মিয়া, সাদিক আহমদ, কয়সর আহমেদ, আহাদ আহমদ, আবিদ আহমদ, মতিউর রহমান শিমুল, রাহুল আহমদ প্রমূখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়