admin
প্রকাশিত: 3:45 PM, January 23, 2026
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপির দুঃখ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধূরী গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, দীর্ঘ ২২ বছর পর গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে সিলেটে আসেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা সিলেটের বিভিন্ন রাস্তার পাশে মানুষ সমাগম ও আলীয়া মাদ্রাসা মাঠে লাখ লাখ লোক সমবেত হলে জনসমুদ্রে পরিণত হয়।
এই অনাকাঙ্খিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি সিলেটবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি পুণ্যভূমি সিলেটের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা কোনোদিন শোধ হওয়ার নয়। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করায় সিলেটের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিলেটের সর্বস্তরের মানুষ একদিন পূর্বে জনসমাবেশস্থলে এসে যে অনন্য ইতিহাস তৈরী করেছেন। সিলেটের মানুষ প্রমাণ করেছেন যে, তাদের আত্মীয় ও জমাইকে কিভাবে সম্মান দিতে হয়।
বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের প্রতিটি কর্মী যেভাবে দিনরাত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন, তাদের শ্রম ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিও ধন্যবাদ জানান। সিলেটের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে যে মানুষ পরিবর্তন চায়। আগামী দিনের প্রতিটি আন্দোলনেও সিলেটের মানুষের এই ঐক্যবদ্ধ শক্তি অটুট থাকবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক সহযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক এবং এখানকার তরুণ প্রজন্মের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে