editor
প্রকাশিত: 5:57 PM, December 23, 2022
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, চলমাণ বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব জনগণ যখন এই কর্তৃত্ববাদী অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে দেশের প্রতিটি বিভাগীয় গণসমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে তখন এই ভোট ডাকাত সরকারের মাথা খারাপ হয়ে গেছে এবং চলমাণ আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই ঢাকা বিভাগীয় গণসমাবেশের পূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সরকারের পোষ্য বাহিনী গ্রেফতার করেছে।
সিলেট জেলা ও মহানগর যুবদল এই ঘৃণ্য চক্রান্ত ও আওয়ামী দলদাস প্রশাসনের প্রতি ধিক্কার জানাই এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল যুবনেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত যুবদলের নেতৃবৃন্দ সহ জাতীয় সকল নেতৃবৃন্দর নিঃশর্ত মুক্তির দাবী জানাই।
তিনি, সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কারারুদ্ধ সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল যুবনেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক তার বক্তব্যে বলেন, জেল, জুলুম, মামলা-হামলার ভয় দেখিয়ে এখন আর রাজপথের আন্দোলন দমানো যাবে না। এক যুগেরও বেশি সময় থেকে জনগণের উপর চাপিয়ে থাকা জুলুমবাজ অবৈধ সরকার গুম, খুন, হামলা ও গায়েবি মামলার ইতিহাস সৃষ্টি করেছে। এগুলোতে নেতাকর্মী ও দেশের গণতন্ত্রকামী জনগণ অভ্যস্ত হয়ে গেছে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক নেতৃবৃন্দের মধ্যে আনোয়ার হোসেন মানিক, আকতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, সাহিবুর রহমান সুজান, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মাহফুজ চৌধুরী, ফখরুল ইসলাম রুমেল, জি এজ বাপ্পি, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আলি আহমদ আলম, উসমান গনি, মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, ইছহাক আহমদ, আব্দুল্লাহ আল মামুন হিরা। এছাড়াও সিলেট জেলা যুবদলের আওতাধীন উপজেলা, পৌর ও মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন