editor

প্রকাশিত: 6:40 PM, December 29, 2024

তারেক রহমানের প্রণীত ৩১ দফা সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার মূলমন্ত্র: মো. সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত

তারেক রহমানের প্রণীত ৩১ দফা সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার মূলমন্ত্র: মো. সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো. সাহেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়া মঞ্চ আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার একটি উজ্জ্বল প্রতীক। এ মঞ্চ শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন নয়, এটি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার মূলমন্ত্র। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এই ৩১ দফা পৌছে দিতে কাজ করছে জিয়া মঞ্চ সিলেট জেলার প্রতিটি নেতাকর্মী। তিনি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে জিয়া মঞ্চের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. মস্তাক আহমদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ। এই সংগঠনটি ৩১ বছরে পা দিয়েছি। প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়া মঞ্চ দেশের সকল ক্রান্তিলগ্নে দলের সব আদেশ-নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আন্তরিকতার সহিত সৎ ও নিষ্ঠাবান নেতাকর্মীদের নিয়ে সিলেট জেলা জিয়া মঞ্চ কাজ করে যাবে।
জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা নেতা আব্দুল্লাহ আল মতি ও মো. মামুন মিয়ার যৌথ পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জাকির হাসান শিকদার, মো. আমীর আলী, শামীম আহমদ বেলাল, জেলা সদস্য মো. সুজন মিয়া, জেলা সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, নুরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ, জেলা জিয়া মঞ্চ নেতা মো. আবুল হোসেন, শাহপরান (রহ.) থানা জিয়া মঞ্চের সদস্য সচিব জামিল আহমদ খান জামাল, গোলাপগঞ্জ জিয়া মঞ্চের সদস্য নূর মিয়া, দক্ষিণ সুরমা জিয়া মঞ্চ নেতা রেদওয়ান আহমদ শিকদার, রাহেল আহমদ, জামাল আহমদ, ফজলু মিয়া, সৈয়দ মকসুদ, সাজু মিয়া, শামীম আহমদ, কয়েস আহমদ, মোস্তাফিজুর রহমান, কাওসার আহমদ, নিজাম আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মামুন আহমদ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন