admin
প্রকাশিত: 11:17 PM, February 25, 2021
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালী সভা করেছে সিলেট জেলা বিএনপি। আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্কাইপে যুক্ত হয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন তারেক রহমান।তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সিলেট জেলা বিএনপির কাউন্সিল আয়োজন করতে হবে। মার্চের ১৫ তারিখের মধ্যে জেলার আওতাধীন সকল ইউনিয়ন ও উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন করতে হবে। রমজানের পূর্বেই জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে হবে।
স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের দিয়ে তৃণমুল বিএনপিকে সাজাতে হবে।তৃনমূল বিএনপি দলের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও শহীদ জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র নস্যাত করতে তৃনমূল বিএনপি অগ্রনী ভুমিকা পালন করবে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে ক্ষুদ্র স্বার্থ পরিহার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সিলেট জেলার যেসব উপজেলা ও ইউনিয়নে এখনও কমিটি হয় নাই।
তাদেরকে দ্রুত কমিটি গঠন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সিলেটকে বিএনপির দুর্জয় ঘাটিতে পরিনত করতে হবে। ইতিহাস স্বাক্ষী প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট বিএনপির উর্বর ভুমি হিসেবে স্বীকৃত হয়ে আছে। এর ধারা অব্যাহত রাখতে হবে। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জেলার আওতাধিন বিভিন্ন ইউনিটের বিগত দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মন্নান, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ।বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন