editor

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

তাহিরপুরের বাদাঘাটে ছেলের হাতে পিতা খুন !

তাহিরপুরের বাদাঘাটে ছেলের হাতে পিতা খুন !

8

তাহিরপুর প্রতিনিধি

8

সুনামগঞ্জের তাহিরপুরে ইসলাম উদ্দিন (৫২) নামে এক ব্যাক্তি পুত্রের হাতে খুন হলেন! শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্রিতে এ ঘটনাটি ঘটেছে। নিহত ইসলাম উদ্দিন উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক।ঘাতক পুত্রের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের কলাপট্রিতে ষ্টেশনারী মালামাল পান সিগারেট বিক্রয় করে আসছিলেন। উপজেলার বাদাঘাট বাজারে ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা লোকজন জানান, উপজেলার বাদাঘাট বাজারে কলাপট্রিতে ষ্টেশনারী মালামাল বিক্রেতা নাজমুল হোসেনের দোকানের সামনে এসে শনিবার রাত সাড়ে দশটার দিকে তারই পিতা ইসলাম উদ্দিন চিৎকার চেঁচামেচি বকাঝকা করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি ছোলার সরতা দিয়ে পিতার মাথায় কয়েকটি আঘাত করেন।এরপরই ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের উপর সজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণের মুখে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।পরে ঘাতক পুত্র নাজমুল ঘটনাস্থল হতে দ্রত পালিয়ে যান। নিহতের পরিবার, বাজারের ব্যবসায়ী ও গ্রামের প্রতিবেশীরা জানান, দুই ছেলে ও তিন মেয়ের জনক ইসলাম উদ্দিন এক সময় বাদাঘাট বাজারের ভাল ব্যবসায়ী ছিলেন। বিগত ৫ হতে ৬ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বাড়িতে ও পুত্রের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ক্ষিপ্ত হয়ে বকাঝকা ও গালিগালাজ করতেন তিনি।মুলত পারিবারীক অশান্তি লোকসমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ক্ষিপ্ত হয়ে নিজ হাতেই পিতার মাথায় আঘাত করে কিছুটা আহত করতে গিয়ে শেষ অবধি খুনের মত বর্বর ঘটনাই ঘটিয়েছেন জেষ্ট পুত্র নাজমুল। রাতে ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরীতে থাকা থানার এসআই সুজন চন্দ্র শ্যাম জানান,আঘাতের কারনে ইসলামের মাথার ২টি ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়েছে । তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ (তরফদার) বলেন,তাৎক্ষণিকভাবে ঘটনা জানার পর অভিযুক্ত নাজমুলকে আটক করতে পুলিশকে রাতেই অভিযানে নামানো হয়েছে।

2

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

7 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
8