editor

প্রকাশিত: 2:21 PM, October 7, 2020

তাহিরপুরে পর্যটনের উন্নয়নে নেই দৃশ্যমান উদ্যোগ

তাহিরপুরে পর্যটনের উন্নয়নে নেই দৃশ্যমান উদ্যোগ

অবকাঠামো সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ নানা সমস্যার সমাধান কয়েক যুগেও না হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটনশিল্প ব্যাহত হচ্ছে। প্রকৃতির সৌন্দর্য আর পরিবেশবান্ধব পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও আগত পর্যটকদের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা গড়ে উঠেনি আজও। শুধু আশার বাণীতেই রয়েই গেছে। নেই কোন দৃশ্যমান উদ্যোগ। ফলে এখানকার পর্যটনস্পট গুলো থেকে বিমুখ হচ্ছে দর্শনার্থী ও দেশ-বিদেশী পর্যটক।

জানা যায়, উপজেলার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, জীববৈচিত্র্যে ভরপুর ভারতীয় মেঘালয় পাহাড়ঘেষা মিঠাপানির টাঙ্গুয়ার হাওর, স্বচ্ছ নীল জলের শহীদ সিরাজ লেক (লাইমস্টোন লেক/নীলাদ্রি), রুপের রানী যাদুকাটা নদী, আইফেল টাওয়ার খ্যাত বারিক্কার টিলা বা বারেকটিলায় ও শিমুল বাগান যা পর্যটকদের হৃদয়স্পর্শ করে। প্রকৃতির সৌন্দর্যমন্ডিত স্পটগুলোকে ঘিরে সারা বছরই হাজার হাজার পর্যটকদের আগমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত পর্যটকদের সাথে অবকাঠামোগত সুযোগ সুবিধা গড়ে উঠেনি।

এর ফলে পর্যটকদের থাকা, খাওয়া, আবাসন, নিরাপত্তা ও প্রাণহানির ঘটনাসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে হাওরের প্রকৃতির সৌন্দর্যকে ঘিরে একটি পরিবেশবান্ধব পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকার কারণে পর্যটক উন্নয়নে বার বার সমস্যা চিহ্নিত করলেও সমাধানে নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ।

সচেতন জেলাবাসী জানান, হই হচ্ছে বলেই পার হয়েছে একযুগ। কাগজে কলমেই আটকে আছে। শুধু আশ্বাসেই, সমাধানে নেই বাস্তব কোন পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বরে তাহিরপুরে উপজেলায় শনির হাওর সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত জনসভায় টাঙ্গুয়ার হাওর, বারেক টিলা, ট্যাকেরঘাটসহ এ অঞ্চলে পর্যটন শিল্প উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

টাঙ্গুয়ার হাওর পাড়ের বাসিন্দা আবজল আহমেদ জানান, পূর্বে পর্যটকদের আগমন না থাকলেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীদের আগমন এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখনই আগত পর্যটক ও দর্শনার্থীদের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বাভাবিক সড়ক যোগাযোগ সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা ও তা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। না হলে পর্যটকের আগমন কমে যাবে।

আগত পর্যটক আরিফুল মিয়াসহ অনেকেই জানান, এই উপজেলার প্রতিটি সড়কে চরম দুর্ভোগের শিকার হয়ে পর্যটন স্পটগুলোতে আসতে হয়েছে। আর নেই টুরিস্ট পুলিশ। ফলে আগত পর্যটকগণ সারাক্ষণই নিরাপত্তাহীনতায় থাকেন।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, টাঙ্গুয়ার নৈসর্গিক সৌন্দর্য বিশ্বের বুকে পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত করেছে। হাওর অঞ্চলে পর্যটন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে গবেষণা করে যুগোপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, সুনামগঞ্জ জেলাকে কিভাবে আগত পর্যটকদের সাথে সড়ক যোগাযোগের উন্নয়নসহ পর্যটনবান্ধব করা যায় তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন