editor

প্রকাশিত: 10:23 PM, January 4, 2025

তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেট-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত শুক্রবার (৩ জানুয়ারি) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে তাহিরপুর নাগরিক পরিষদের মানবকল্যাণে অনন্য ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তাহিরপুর নাগরিক পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য সেবার মনোভাব নিয়ে কাজ করেন। শিক্ষা, সেবা, ও মানবতার প্রচারে এই সংগঠন যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় পরিষদের উদ্যোগগুলো আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহিরপুর নাগরিক পরিষদ তাদের কার্যক্রমের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজে উন্নয়ন সাধনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক এনাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমাজের অসঙ্গতিগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করে। এক্ষেত্রে তাহিরপুর নাগরিক পরিষদ তাদের ভূমিকা অত্যন্ত সুনামের সাথে পালন করছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন ও সহ-সভাপতি রফিক উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আনিসুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই মাস্টার, আলহাজ্ব এমদাদুল হক তালুকদার, রেজাউল আলম তালুকদার ও মা. তাওয়াবুর রহমান চৌধুরী বাবলু, সহ-সভাপতি রাজন পাল, মো. আঙ্গুর মিয়া ও মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলীমান আখন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আহমদ মনির ও মো. রুবেল মিয়া, অর্থ সম্পাদক মো. সুজন আহমদ, সহ-অর্থ সম্পাদক মো. তাজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. আব্দুল বাছিত, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম খান, কার্যনির্বাহী সদস্য মো.  জসিম উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়