editor
প্রকাশিত: 9:41 PM, November 7, 2022

তাহিরপুর সীমান্তে নৌপথে পাঁচ কয়লা চোরাচালানী গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
নৌপথে অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লার চালান সহ সীমান্তে পাঁচ কয়লা ‘চোরাচালানীকে’ গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
সোমবার বিকেলে গ্রেফতার পরোয়ানায় মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আলী নুরের ছেলে আলী হোসেন, একই গ্রামের শাহ নুরের ছেলে ছালিম মিয়া, পাশর্^বর্তী বেতাগড়া গ্রামের অযুদ মিয়ার ছেলে মোক্তার হোসেন, আবুল কালামের ছেলে ইব্রাহিম, মন্দিয়াতা গ্রামের উজ্জল মিয়ার ছেলে রুহেল মিয়া।
জানাগেছে , উপজেলার বালিয়াঘাট বিওপির নিয়ন্ত্রিত সীমান্তগ্রাম লালঘাট এলাকা দিয়ে সোমবার ভোররাতে একদল সংঘবদ্ধ চোরাচালানী ভারত থেকে বিনা শুল্কে বস্তাবর্র্তী বেশ কয়েক টনের একটি কয়লার চালান এপারে নিয়ে আসে। এরপর ট্রলার বোঝাই কয়লার চালান নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ে যাবার পথে পুলিশী অভিযানে তাহিরপুরের পাটলাই নদীর নৌপথে কয়লার চালান সহ পাঁচ চোরাচালানীকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে অপর সাত চোরাচালানী সাতড়িয়ে কৌশলে পালিয়ে গেলেও গেলেও চোরাচালানীদের হেফাজত থেকে প্রায় ৭ মেট্রিক টন ( ৭ হাজার কেজি) ভারতীয় কয়লা ও একটি ষ্টিল বডি নৌকা জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচ চোরাচালানী সহ বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা প্রায় ৭ মেট্রিক টন কয়লা ও একটি ষ্টিল বডি (ছোট) ট্রলার জব্দ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক