editor
প্রকাশিত: 12:06 PM, September 23, 2020
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে, চোরাই পথে আসা ভারতীয় কয়লা ও চুনাপাথর এবং একটি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির জোয়ানেরা।
বিজিবি তথ্যসুত্রে জানাযায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) লাউরগড় বিওপির টহল দল নিয়মিত টহলে সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৪,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
অপরদিকে গতকাল মঙ্গলবার (২২সেপ্টেম্বর) রাতে বালিয়াঘাটা বিওপির টহল দল অন্য একটি পৃথক অভিযানে সীমান্ত পিলার ১১৯৭/৫-এস এর নিকট হতে আনুমানিক ২.৫ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী থেকে ৮৫০ ঘনফুট ভারতীয় চুনাপাথর এবং ইঞ্জিনসহ ০১টি স্টীল বডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৮৬,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক মাকসুদুল আলম নিশ্চিত করে জানান আটককৃত কয়লা ও চুনাপাথর সহ ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১