editor
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন ও প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর গুরুত্ব তুলে ধরতে সিলেটে এক ব্যতিক্রমী আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ ‘হোটেল নির্বাণ ইন’-এ বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। প্রশিক্ষণে ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনম এর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা: শামসুন্নেসা সোমা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর মহানগরের সভাপতি জহুরা আক্তার।
সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদেরকে কীভাবে খুব সহজে এআই টুলস ব্যবহার করে পণ্য বিপণন, গ্রাহক সেবা এবং ব্যবসায়িক পরিকল্পনা সাজানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায়, কুমার নিটোল।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে এআই প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
তারা আরো বলেন, বরাবরই নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘এআই’ নিয়ে এই সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সিলেটের স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬