editor
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
সমাজিক যোগাযোগের বিভিন্ন অ্যাপে প্রবাসে থাকা সন্তান বা আত্মীয়দের সঙ্গে ভিডিও কলে কথা বলা, গ্রুপ মিটিং, সেমিনার-ওয়ার্কশপ পর্যন্ত অনলাইনে করা এখন স্বাভাবিক বিষয়। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, বিভিন্ন ইউটিলিটির বিল প্রদান, বাজার থেকে শুরু করে নানা ধরনের কেনাকাটা, সরকারি-বেসরকারি সেবাসবই এখন ইন্টারনেটে পাওয়া সম্ভব। মহামারি শুরু হওয়ার পর ইন্টারনেটের প্রয়োজন আরো বেড়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলছে অনলাইন ক্লাস। সে তুলনায় বাড়ছে না ইন্টারনেটের গতি। মাঝেমধ্যেই সংযোগ কেটে যাচ্ছে। শহরের চেয়ে গ্রাম এলাকায় এ সমস্যা অনেক বেশি। ডাউনলোডের স্পিড কয়েক কিলোবাইটের বেশি হয় না। এই অবস্থায় সরকার ‘ফাইভজি’ সহায়ক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার জন্য দেশকে তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এ জন্য বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
ইন্টারনেটের গতি কম থাকায় গ্রাহকরা শুধু সমস্যায়ই পড়ছেন না, প্রতারিতও হচ্ছেন। তাঁরা যে পরিমাণ ইন্টারনেট কিনছেন নির্ধারিত মেয়াদে তা ব্যবহার করতে পারছেন না। সব মোবাইল অপারেটরের সিম সব এলাকায় ঠিকমতো কাজও করে না। অথচ দেশের দুটি সাবমেরিন কেবল থেকে পাওয়া প্রচুর পরিমাণে ব্যান্ডউইডথ অব্যবহৃতই থেকে যাচ্ছে। মোবাইল অপারেটররা প্রয়োজন অনুযায়ী স্পেকট্রাম কিনছে না। যেখানে দরকার ১০০ মেগাহার্জ, সেখানে তারা কিনছে ৪০ মেগাহার্জ। এতে দিন দিনই গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। এ কারণে মোবাইল ফোন গ্রাহকদের একটি সংগঠনের পক্ষ থেকে গত ২৮ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও চার মোবাইল ফোন অপারেটরের প্রধান নির্বাহীদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত মঙ্গলবার একনেক সভায় তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প ছাড়াও টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় দুই হাজার ৫৭৩ কোটি টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৩১৪ কোটি ৯৪ লাখ টাকা করা হয়েছে। কাজ সম্পন্ন করার মেয়াদও বাড়ানো হয়েছে। আশা করি, আমাদের নীতিনির্ধারকরা সেভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।