editor
প্রকাশিত: 9:58 PM, November 16, 2020
অনলাইন ডেস্ক
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থাবর-সম্পত্তি হস্তান্তর কর ১% অথার্য়নে ইউনিয়নের মাধ্যমিক ও সুপার মাদ্রাসার গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে ১৬ নভেম্বর সোমবার পরিষদ প্রাঙ্গণে সাইকেল বিতরণ করা হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড় মেম্বার আলা উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। তিনি বলেন, মানবসম্পদের উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। এদেশের সুশিক্ষিতরাই জাতীয় সম্পদ। তারা নিজের স্বার্থে নয়, দেশ প্রেমে সব সময় নিজেকে বিলিয়ে দেয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নীতি নৈতিকতা, চরিত্র গঠনে নিজেকে মনোনিবেশ করার অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী আতিকুর রহমান, সাবেক মেম্বার ওয়ারিছ আলী, আওয়ামীলীগনেতা সুজন উদ্দিন খান, বলদী আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, মোহাম্মাদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আব্দুস সালাম, প্রগতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মিধুল বরন আর্চায্য, মুক্তিযোদ্বা আলকাছ আলী, আওয়ামীলীগনেতা আব্দুল মালিক, ২নং ওয়ার্ড় মেম্বার আলী হোসেন, ৬নং ওয়ার্ড় মেম্বার ছালিক মিয়া, যুবনেতা তাজ উদ্দিন এপলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা লিটন আহমদ, সচিব জান্নাতুল ফেরদৌস, শিক্ষক আল মেহেদি তালুকদার, নাজিম আহমদ, নিপুন আলম, হিসাব সহকারী রাজিব রায়, গ্রাম আদালত সহকারী ফয়েজ আহমদ, এমরান আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়নের মাধ্যমিক ও সুপার মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ৩৭টি বাইসাইকেল বিতরণ করা হয় ও তেলীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬টি ফ্যান, ৩টি চেয়ার ও ১টি টেবিল বিদ্যালয় প্রধান শিক্ষকের নিকট প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন