editor
প্রকাশিত: 1:04 AM, November 14, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের রেলক্রসিংয়ে দুটি গেইটের মধ্যে একটি নষ্ট, আরেকটি কোনরকম জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলস্টেশনের পাশ দিয়ে রেললাইন অতিক্রম করেছে। দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ দুইপাশে দুটি গেইট স্থাপন করলেও নষ্ট হয়ে যাওয়ায় রেললাইনের পশ্চিম পাশের গেইটটি দীর্ঘদিন যাবত ব্যবহার করা যাচ্ছে না। পুর্ব পাশের গেটটিও বাঁশ ও কাঠ দিয়ে জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় লোকজন জানায় এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে তার পরেও গেইটগুলো মেরামত করা হচ্ছে না। ট্রেন আসলে গেটইম্যান এক পাশের গেইট বন্ধ করে ট্রেনকে সিগনাল দেয় অন্য পাশ অরক্ষিত থেকে যায়। স্থানীয় নজরুল ইসলাম নামে এক যুবক জানায়, কিছুদিন আগে একটি ট্রাক রেললাইনে উঠার পর ট্রেন চলে আসে। ফলে ট্রেনের সাথে সংঘর্ষে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চালক গুরুতর আহত হয়। এদেশে দুর্ঘটনা ঘটার পরে কর্তৃপক্ষের টনক নড়ে, কিন্তু এখানে বারবার দুর্ঘটনা ঘটার পরেও কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গছে না। এব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত গেইটম্যান জানান, এখানে আমরা তিন জন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করি। প্রতি শিফটে দুই জন করে দায়িত্ব পালন করলে অথবা গেইট মেরামত করলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো। আমরা বারবার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার পরও বাজেট নেই অজুহাতে কোন কাজ করছে না। গেইট নষ্ট থাকায় গত এক বছরে কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন