editor
প্রকাশিত: 12:34 PM, August 23, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ভারতের ত্রিপুরারাজ্য জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শহরের বুকে আছড়ে পড়েছে কাটাখালের জল। বৃহস্পতিবার (২২ আগস্ট ) দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বর্ষণে ঘর ভেঙে গিয়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় মৃতদের পরিবারকে সরকারের তরফে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজস্ব সচিব জানিয়েছেন, বন্যার জেরে রাজ্যে প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে। এখন পর্যন্ত রাজ্যের ৪৫০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই ত্রাণ শিবিরে ৬৫ হাজার ৪০০ জন আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শিবির গুলিতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষি, ফসল সহ ঘরবাড়ি এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে জাতীয় সড়কে ফাটল ও। এই অবস্থায় অরুণাচল প্রদেশ থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে প্রায় ২০০ এনডিআরএফ উদ্ধার কর্মী। সেনাবাহিনীর বিশেষ বিমানে তাঁদের জরুরি ভিত্তিতে রাজ্যে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে ২টি হেলিকপ্টার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে গোমতী জেলা। সেখানে হেলিকপ্টারের মাধ্যমে চলছে উদ্ধার কাজ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না