editor
প্রকাশিত: 11:51 PM, February 10, 2021
কানাইঘাট প্রতিনিধি
আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। গতকাল বুধবার বিকাল ৫টায় পর থেকে পৌরসভার শিবনগর দারুল কোরআন মাদ্রাসা ভোট কেন্দ্র, ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, মনসুরিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্র, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, রামপুর পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও বায়মপুর জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি প্রতিটি ভোট কেন্দ্রের কক্ষ সহ আশপাশ এলাকা ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর সাথে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সিলেট উত্তর সার্কেল এর এডিশনাল পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাসান, কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ করিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক, ডিবি পুলিশের কর্মকর্তারা। এরপর পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম থানায় কর্মরত সকল পুলিশ অফিসারদের নিয়ে সভা করে আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌসভার নির্বাচন শান্তিপূর্ণ, উৎসব মুখর সুষ্টু ও নিরেপক্ষ ভাবে সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহনে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্ভয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে যাতে করে ভোট দিতে পারেন এ জন্য পৌরসভার ৯টি ভোট কেন্দ্র সহ আশপাশ এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হবে। সেই লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন