editor
প্রকাশিত: 12:22 PM, August 15, 2026
সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ট্রেনের নিরাপত্তা গলদকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ এই চক্রটি প্রতিনিয়ত রাষ্ট্রীয় বিপুল সম্পদ লুটপাট চালিয়ে যাচ্ছে।
অনুসন্ধানে উঠে এসেছে, এই বিপজ্জনক তেল চুরির মূলহোতা হিসেবে নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে স্থানীয় প্রভাবশালী শামীম।
স্থানীয়দের অভিযোগ, শামীমের প্রত্যক্ষ নেতৃত্ব ও ছত্রছায়ায় দক্ষিণ সুরমার রেললাইন ও রেলস্টেশনের আশেপাশের নির্জন পয়েন্টগুলোতে ওয়াগন ট্রেনের গতি কমিয়ে বা থামিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে ড্রামে ড্রামে তেল নামানো হয়। রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর পরোক্ষ যোগসাজশ ছাড়া দীর্ঘদিন ধরে এত বড় চুরি চালানো কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
লুটপাটের পরিমানে প্রতি সপ্তাহে প্রায় ২,০০০ লিটার পেট্রোল ও ডিজেল। বিক্রির মাধ্যমে ড্রাম ও প্লাস্টিকের বোতলে ভরে স্থানীয় খোলা দোকান, অবৈধ ডিপো ও কালোবাজারে কম দামে সরবরাহ। মূল ঝুঁকি সরকারের প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব ক্ষতির পাশাপাশি যত্রতত্র জমানো তেলের কারণে অগ্নিকাণ্ডের মারাত্মক ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা।
জাতীয় সম্পদের এ ধরনের বেপরোয়া লুটপাট দেশের অর্থনীতির জন্য চরম হুমকিস্বরূপ। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি চুরি বন্ধে এবং শামীম গ্যাং সহ জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয়রা।
2 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
8 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 1 স্থানীয় সচেতন মহল
6 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
6 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 5 একাধিক মামলার
8 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান
8 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। শুক্রবার সকাল ১১টায় ছাতক
3 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সিলেট জেলা ব্যবসায়ী