editor
প্রকাশিত: 2:04 PM, October 6, 2025
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দক্ষিণ সুরমার শিববাড়ী বাজার, হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর, বাইপাস রোড, চন্ডিপুল পয়েন্ট, কদমতলী ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই দীর্ঘদিন থেকে দেশে ও প্রবাসের মাটিতে বিএনপির রাজনীতি করে আসছেন। বিগ সরকারের আমলে প্রবাসে তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারের রোষানলে পড়ে বিগত পনেরো বছর দেশে আসতে পারেন নি। বর্তমানে পরিবর্তিত পেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দেও আশ্বাসের প্রেক্ষিতে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আশাবাদী সৎ ও ত্যাগী নেতা হিসেবে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-কে মনোনয়ন দিয়ে বিএনপি তার বিগত দিনের ত্যাগের মুল্যায়ন করবে।
পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন