editor
প্রকাশিত: 6:19 PM, April 15, 2025
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার রাঘবপুর গ্রামে মামলার জেরে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মোগলাবাজার সিআর মামলা নং ১৩৮/২০২৪ইং দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ৭ এপ্রিল জামিনে বের হয়ে ৮ এপ্রিল এ হামলা চালিয়েছে বলে জানান ব্যবসায়ী ছুনু মিয়া।
হামলায় ব্যবসায়ী ছুনু মিয়া, তার স্ত্রী মাছুমা বেগম ও ভাই সুনু মিয়া আহত হয়েছেন। এ ঘটনায় ছুৃনু মিয়া বাদী হয়ে আমলগ্রহণকারী ৫নং আদালত সিলেটে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৯২৫।
মামলার আসামীরা হলেন, মোগলাবাজার থানার রাঘবপুর গ্রামের মৃত খৃর্শিদ মিয়ার ছেলে জুনু মিয়া (৩৭), ফুল মিয়া (৩৩), শফিক মিয়ার ছেলে মুমিন মিয়া (২৮), মুকিদ মিয়া (২৫) ও আবজল মিয়া (১৯) এবং কান্দিয়ারচর গ্রামের আরফান আলীর ছেলে আনাই মিয়া (৪৫) সহ অজ্ঞাত ৪/৫জন।
মামলা সূত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে মোগলাবাজার সিআর মামলা নং ১৩৮/২০২৪ইং দায়ের করেছিলেন ব্যবসায়ী ছুনু মিয়া। আসামীরা গত ৭ এপ্রিল জামিনে বের হয়ে ৮ এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জি¦ত হয়ে রাঘবপুর গ্রামে বাদীর বসত বাড়ীর সম্মুখ রাস্তায় ছুনু মিয়া, তার স্ত্রী মাছুমা বেগম ও ভাই সুনু মিয়ার ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ৩ জনই গুরুতর আহত হন।
এসময় হামলাকারীরা মাছুমা বেগমের গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন ও হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতলে প্রেরণ করেন।
হামলায় ঘটনায় ব্যবসায়ী ছুনু মিয়া অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া তিনি আসামীদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিলেটে সেনাবাহিনী ক্যাম্প ও মোগলাবাজার থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন