admin
প্রকাশিত: 6:55 PM, February 9, 2021
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেছেন, আর্তমানবতার কল্যাণ সাধনই হচ্ছে ইসলামের মূলনীতি। জাতির যেকোনো দুর্যোগকালীন মুহূর্ত ও ক্রান্তিকালে সামর্থবান সকলকে অসহায়দের পাশে থাকা উচিত। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় আজ মানুষে মানুষে ব্যবধান ক্রমেই বাড়ছে। তাই আর্তমানবতার মু্িক্তর জন্য মানুষের মধ্যে ব্যবধান কমাতে হবে। সুখে, দুঃখে মানুষের পাশে দাড়াতে হবে।
তিনি দেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মাওলানা সোহেল আহমদ ৯ ফেব্রুয়ারী বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে দক্ষিণ সুরমা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিঃনং-সিলেট-৩৯) এর উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি কামারুজ্জামান খান ফয়ছল এর সভাপতিত্বে ও সেক্রেটারী আমিনুল ইসলাম আনহার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট অঞ্চলের টিম সদস্য মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী।
উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জমির আলী, জুলহাস হোসেন বাদল, ইঞ্জিনিয়ার সুরমান আহমদ, আব্দুল মতিন, জয়নুল হক আলম, শ্রী শিপন দেব শিপু, সুমেল আহমদ, আলী হোসেন, সাদেক আলী, মনসুর আলম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাফাত খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারী নাজমুল হুদা তারেক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন