admin
প্রকাশিত: 4:54 PM, February 28, 2021
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে প্রাণঘাতি সড়ক দুর্ঘটনারোধে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে ঝুঁকিপূর্ণ এলাকা রশিদপুর পয়েন্টে ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার’ উদ্যোগে কাপনের কাপড় পরে ওই অবস্থান কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে রশিদপুর পয়েন্টে গোলচত্বর, ট্রাফিক পুলিশ মোতায়েন, স্প্রীট ব্রেকার, ডিভাইস পার্কিং রাস্তা ও সড়কে লাইটিং স্থাপনসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এতে অংশগ্রহণ করে ‘মানবতার ঘর’ ও মানবসেবা রক্তদান এবং সমাজ কল্যাণ ফাউন্ডেশন’সহ বিভিন্ন সংঘটন।
‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার’ সভাপতি ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের পরিচালনায় কর্মসুচিতে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা বাপা’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট অনলাইন মিডিয়ার সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান হাবিব, সাংবাদিক তজম্মুল আলী রাজু, সংগঠক সাজিদুর রহমান সুহেল, ডাক্তার বিভাংশু গুণ বিভু, আলতাব হোসেন, গিয়াস উদ্দিন, রফিক মিয়া, শহিদ আলী, আব্দুল হাকিম, সফিক আহমদ পিয়ার, ইমরান আহমদ সুমন, আবুল কাশেম, ইকবাল হোসেন, মিয়াদ আহমদ, মুহিন আহমদ নেপুর, আব্দুন নূর।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন