editor
প্রকাশিত: 2:34 PM, May 4, 2026
ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় মন্ত্রী নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানান।
অভিনন্দন বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন। গত দুই দশক ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
তিনি নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তাদের হাত ধরেই এই ক্লাবটি আগামীতে পেশাদারিত্বের নতুন শিখরে পৌঁছাবে।
মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, গত শনিবার (২ মে) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচনের মাধ্যমে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এই কমিটিকে সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের