editor
প্রকাশিত: 11:11 PM, October 13, 2023
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হমলা ও যুদ্ধপরাধের প্রতিবাদে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বলেন ইহুদিরা এমন এক জাতী যাদেরকে ইউরোপ আমেরিকা সহ কেউ আশ্রয় দেয় নাই। তখন মানবতার খাতিরে ইহুদি জয়েনিস্টদের আশ্রয় দিয়েছিলো মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন। এই আশ্রয় প্রদান একসময় তাদের জন্য কালো অধ্যায়ের সূচনা হয়ে উঠে। দখলদার ইহুদি জায়নিস্টরা আশ্রয়দাতার বাড়ি ঘর ও ভূমি দখল করে খুদ ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা কেড়ে নেয়। তাদের বাসায় বাড়িতে, হাসপাতালে ও মসজিদে আক্রমণ করে ভেঙ্গেচুরে দেয়। মুসলিমদের প্রাণের স্পন্দন প্রথম কিবলা মসজিদ আল আকসায় অন্যায় ভাবে দখলদারি এবং কোরআনের অবমাননা করে এই জায়নবাদী রেজিম ইসরায়েল।
বক্তারা আরো বলেন বেসামরিক মানুষ নারী ও শিশুদের অন্যায় ভাবে হত্যা করা যুদ্ধাপরাধের সামিল। বর্বরতা শেষ সিমা অতিক্রম করে সম্প্রতি স্বাধীন একটি রাষ্ট্রে খাবার, পানি ও বিদ্যুৎ ও রোগীদের ঔষধ সরবরাহ বন্ধ করে দেয় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। গণঅধিকার পরিষদের বক্তারা বলেন আজ রাজধানীতে আমাদের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ চলছে। গণঅধিকার পরিষদ স্বাধীনতাকামী ফিলিস্তিনের সাথে আছে ভবিষ্যতেও সাথে থাকবে ইনশাআল্লাহ। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ফিলিস্তিনের অবস্থান বর্ণনা করে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এই দুর্দিনে স্বাধীনতাকামী ফিলিস্তিনের পাশে দাড়াতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে সবাইকে একই প্লাটফর্মে এসে প্রত্যেককে যারা যার অবস্থান থেকে প্রতিবাদ ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। এতে বিশ্বের ৫৭ টি মুসলিম দেশেকে ঐক্যবদ্ধ ভাবে এই সংকট মোকাবেলায় এক হওয়ার জন্য উদাত্ত আহবান জানানো হয়। ইসরায়েল কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বিদ্যুৎ, খাবার, পানি, চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ বন্ধ করা বেসামরিক নারী ও শিশুদের হত্যার বিষয়ে জাতিসংঘের ও মানবাধিকার সংগঠনগুলোর নিরবতার জন্য বক্তারা নিন্দা জ্ঞাপন করেন।
এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সিলেট জেলা, মহানগর বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন