editor
প্রকাশিত: 7:49 PM, February 21, 2026
সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মোগলাবাজার থানাধিন কোনারচর গ্রামের ওয়াহিদা মঞ্জিলের সামনে এই নগদ অর্থ বিতরণের আয়োজন করা হয়।
দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সমাজসেবক লয়লু আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, জেলা যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী।
সমাজসেবী ময়নুল ইসলাম ও সোহেব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোগলা বাজার বিএনপির সভাপতি আশিক আহমদ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোগলা বাজার থানা শ্রমিকদলের সভাপতি আশিক আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার মুরব্বিয়ান সহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ শতাধিক পরিবার মধ্যে নগদ অর্থ বিতরণ করেন আয়োজক ও অতিথিবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা এবং এইচ এম নুরুল হক-ওয়াহিদার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন নৈখাই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রাসেদ আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীর দেশের সম্পদ, তারা দেশের বাহিরে থেকে ও সর্বদা বাংলাদেশের উন্নয়ন, অর্থনিতি ও গরিব, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমুলক কাজে নিয়োজিত রয়েছেন। পবিত্র রমজান, ঈদ, বন্যা, করোনা ছাড়াও দেশের যে কোন দূর্যোগে প্রবাসীরা সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী তার নামিয় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ শাতাধিক দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা বলেন, যারা দেশ জাতী ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাদের মধ্যে অন্যতম এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বক্তারা তাঁদেরকে অনুসরণ করে প্রবাসী ও বাংলাদেশীরা সুবিদা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন