editor
প্রকাশিত: 5:09 PM, March 4, 2025
পবিত্র মাহে রমজান উপলক্ষে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান গতকাল ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন তিরাশিগাঁও (কোনারচর) গ্রামে ওয়াহিদা হক মঞ্জিলের সামনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ.এম খলিল।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে এবং সমাজসেবী ময়নুল ইসলাম ও লয়লু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা যুব দলের সহ সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ছালেহ আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আরিফ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা আশিক মিয়া, আলী হাসান শোয়েব, রেহান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ২২০ জন দরিদ্রদের মধ্যে নগদ ৫০০ টাকা করে অর্থ বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেশ, জাতির কল্যাণ কামনা এবং এইচ এম নুরুল হক ও ওয়াহিদা হক এর সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন কোনারচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রাশেদ আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠা লগ্ন থেকে এইচ.এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বন্যা, করোনা সহ দেশের যে কোন দুর্যোগে সহায়তা নিয়ে দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠির পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন। বিশেষ করে পবিত্র রমজান মাসে নগদ অর্থ প্রদান করে দরিদ্রের মুখে হাসি ফুটানো একটি মহত কাজ। বক্তারা বলেন, যারা দেশ, জাতি ও মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাদের মধ্যে অন্যতম এইচ এম নুরুল হক ও ওয়াহিদা হক। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।
2 3 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা