editor
প্রকাশিত: 7:30 PM, February 27, 2025
সিলেটের সময় :: সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতাকর্মীরা মাহে রমজানের শুরুর পূর্ব থেকেই অসহায় পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ যাচ্ছে। তারই অংশ হিসেবে আব্দুর রহিম মতছির নিজ উদ্যোগে ২শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে এই পরিবারগুলোর মধ্যে হাসি ফুঁটিয়েছে। এটি তার একটি মহতি উদ্যোগ।
তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে বিশিষ্ট সমাজসেবী ও বিএনপি নেতা আব্দুর রহিম মতছির এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, আরাফাত অপু, কামাল আহমদ শিমুল, ফাইজার, সোহানুর রহমান খোকন, সালাম, সাজিব সিংহ, তারেক আহমদ তারু, জুুনেদ আহমদ, রাহাত, রুকন হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন