editor
প্রকাশিত: 12:43 PM, August 25, 2024
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে বদলি করা হয়েছে। তাকে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার আরও ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে এই বদলির আদেশ জারি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলির ঘটনায় এসএমপির অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর ব্যাপক সমালোচিত হন। কোর্ট পয়েন্টে সাংবাদিক এটিএম তুরাব গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় দস্তগীরের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে দস্তগীর এক কনস্টেবলের হাত থেকে অস্ত্র নিয়ে তুরাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন।
বদলি হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ চন্দ্র দে, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না