editor
প্রকাশিত: 4:24 PM, October 23, 2020
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্যস্থানের মতো সিলেট বিভাগ জুড়ে দিনভর বৃষ্টি। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গতকাল শুক্রবার সারা দিন অব্যাহত ছিল। বৃষ্টির সঙ্গে কিছুটা শীত অনুভূত হচ্ছে। নিম্ন চাপের প্রভাবে দিনভর অব্যাহত বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। বৃষ্টি ঝরছে অবিরাম ধারায়। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের।
এদিকে শীতকালের এই বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাটে যান এবং জন চলাচল কমেছে। শহরগুলোর রাস্তায় যানবাহনও তুলনামুলক কম। একটু উষ্ণতার জন্য নগীরর মোড়ে মোড়ে চায়ের স্টলগুলোতে কিছু লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় ৫২ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং তা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। নিম্নচাপের পরে শীতের তীব্রতা বাড়বে বলে জানান তিনি।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। শুক্রবার ছুটির দিন হওয়ায় মানুষের বাইরে বের হওয়ার তাগিদও তেমন ছিল না।
প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন আল-আমিন। তিনি বলেন, ছুটির দিনে পুরো সপ্তাহের জমে থাকা সাংসারিক কাজ করে ফেলেন। তবে বৃষ্টির মধ্যে কোথাও বের হওয়া যাচ্ছে না। সকালের দিকে বাজার করতে বের হয়ে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ফিরে এসেছেন। পরে আর বের হননি। সকালে জেলা শহরের বাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম।
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি