editor

প্রকাশিত: 2:55 PM, December 12, 2020

দিনে ৫ ঘণ্টা সোশ্যাল মিডিয়ার ব্যবহার আনতে পারে মানসিক অবসাদ

দিনে ৫ ঘণ্টা সোশ্যাল মিডিয়ার ব্যবহার আনতে পারে মানসিক অবসাদ

অনলাইন ডেস্ক

আপনি কি মানসিক আবসাদে ভুগছেন? সারাদিনে আপনি ৫ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়াতে মগ্ন থাকেন কি? এটি আপনার মানসিক অবসাদের কারণ হতে পারে। সমীক্ষা থেকে উঠে এসেছে এমনই তথ্য। মিররে প্রকাশিত একটি তথ্য অনুসারে দেখা গিয়েছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার থেকে শুরু করে বর্তমানে প্রায় প্রতিটি মানুষের জীবনের সঙ্গেই সোশ্যাল মিডিয়া যুক্ত।

তবে নতুন একটি সমীক্ষা থেকে দেখা গেছে, সারাদিনে যদি ৫ ঘণ্টা ধরে সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মানসিক অবসাদ আপনার বাড়বে। আরকানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য ই দিয়েছেন। তারা বলছেন, এর ফলে মাত্র ছমাসের মধ্যে আপনি মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন।

ডক্টর ব্রায়ান প্রিমাক এবিষয়ে বলেছেন, মানুষের মন নানা কারণেই অবসাদগ্রস্ত হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমানে অনেকটাই বেশি।

অন্যের উন্নতি ডেকে আনতে পারে আপনার সর্বনাশ। এক হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে। সেখান থেকেই উঠে এসেছে এই তথ্যে।
সমীক্ষা থেকে জানা গেছে, যারা দিনে যতবেশি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেন, তারা তত বেশি মানসিক অবসাদের শিকার হন। শুধু সময়ের অপচয়ই নয়, মনের গভীরে প্রভাব ফেলে এই সোশ্যাল মিডিয়া। দিনের অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটানোর বদলে যদি ব্যক্তি তার নিজের উন্নতিতে কাজ করেন তাহলে তিনি জীবনে অনেক বেশি উন্নতি লাভ করবেন। তবে সোশ্যাল মিডিয়ার যে শুধু খারাপ দিকই রয়েছে তা নয়, আধুনিক জীবনকে অন্য  একটি স্তরে নিয়ে গেছে এই মাধ্যমগুলি। তবে তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। করোনার বিষয়ে মানুষকে সচেতন করার অন্যতম হাতিয়ার ছিল কিন্তু এই সামাজিক মাধ্যমই। তাই গবেষকদের মতে, প্রতিটি মানুষের উচিত সোশ্যাল মিডিয়াকে তার শক্তি করা, তার শিকার হয়ে যাওয়া নয়।

 

S/H-(sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়