editor

প্রকাশিত: 3:50 PM, December 30, 2020

দিরাইয়ে বিএনপি’র ভরাডুবির দায় কার?

দিরাইয়ে বিএনপি’র ভরাডুবির দায় কার?

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮শে ডিসেম্বর প্রথম ধাপে অনুষ্ঠিত দিরাই পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন চৌধুরীর ভরাডুবি হয়েছে। দিরাই পৌরসভার ৯ ওয়ার্ডের ১২টি কেন্দ্রের অন্তত সাতটি বিএনপি’র ঘাঁটি হিসেবে খ্যাত। এরপরও নির্বাচনে দলের বিপর্যয় নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত, ইভিএমের কারসাজি, কালো টাকার প্রভাবকে ভরাডুবির কারণ হিসেবে ব্যাখ্যা করছেন তাঁরা। এই পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দল মনোনীত বিশ্বজিৎ রায় (নৌকা) বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৯১০। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মোশাররফ মিয়া (জগ) পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট। বিএনপির ইকবাল হোসেন চৌধুরী (ধানের শীষ) ১ হাজার ৯৬০ ভোট পেয়েছেন।উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির কেন্দ্র হিসেবে পরিচিত পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৩৬০ ভোট পেয়েছে। কাছাকাছি ৩৫৪ ভোট পেয়ে জগ প্রতীক রয়েছে দ্বিতীয় স্থানে। ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১৬১। অথচ ২০১৫ সনের নির্বাচনে মোশাররফ মিয়ার নৌকা প্রতীকে ১৭৬ ভোটের বিপরীতে বিএনপির মঈনুদ্দিন চৌধুরী ৬১৩ ভোট পেয়েছিলেন। এরআগে ২০১০ সালে নির্বাচনেও আওয়ামী লীগের আজিজুর রহমান ১৯৩ ও বিএনপির মঈনুদ্দিন চৌধুরী ৫৩৪ ভোট পেয়েছিলেন। এই ওয়ার্ডের আরেকটি কেন্দ্র রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২২৪, জগ ২৬৬ ও ধানের শীষ প্রতীক ১১৬ ভোট পেয়েছে। ২০১৫ সনে এই ওয়ার্ডে নৌকার ১৯৩ ভোটের বিপরীতে ধানের শীষ পেয়েছিল ৪১০ ভোট। ২০১০ সালে এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমানসংখ্যক ১৯৩ ভোট ও বিএনপি পেয়েছিল ৫৩৪ ভোট।  ৫ নম্বর ওয়ার্ডে নৌকা ৫০৪, জগ ৫১৭ ও ধানের শীষ ২১০ ভোট পেয়েছে। ২০১৫ সালের নির্বাচনে নৌকার ৫৬৯ ভোটের বিপরীতে ধানের শীষ ভোট পেয়েছিল ৭২৭ ভোট। ২০১০ সনের নির্বাচনে আওয়ামী লীগ ৫২০, বিএনপি ৬৯৬ ভোট পায়। পৌরসভায় বিএনপির অন্যতম ঘাঁটি ৮ নম্বর ওয়ার্ডের দুইটি কেন্দ্রের বিএনপি প্রার্থীর নিজের কেন্দ্র সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি পেয়েছেন ৪৬৭ ভোট। এই কেন্দ্রে জগ ২৬১ ও নৌকা ১০৪ ভোট পেয়েছে। অথচ ২০১৫ সালে এই কেন্দ্রে নৌকার ২৯১ ভোটের বিপরীতে ধানের শীষ পেয়েছিল ৫৩১ ভোট। এই ওয়ার্ডের আরেকটি কেন্দ্র হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নজিরবিহীনভাবে ৫১৮ ভোট পেয়ে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে। এই কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী মোশাররফ মিয়া পেয়েছেন ৩৮৪ ভোট। ৩৮০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ধানের শীষ। এই কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে স্মরণকালে এমন দৃষ্টান্ত পাওয়া যায়নি। ২০১০ সালে এই কেন্দ্রে আওয়ামী লীগের ৩৭৩ ভোটের বিপরীতে বিএনপি ভোট পায় ৯২১। এরপর ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নৌকার ২৭৬ ভোটের বিপরীতে ধানের শীষ ১০৮১ ভোট পায়। বিএনপির আরেকটি ঘাঁটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৬০ ভোট, জগ ৪১১ ভোট ও ধানের শীষে ভোট পড়ে ২৪৪ ভোট। ২০১৫ সালে এই কেন্দ্রে নৌকা ৩৪৫ ভোট ও ধানের শীষ ৭৫৯ ভোট পেয়েছিল। ২০১০ সনে আওয়ামী লীগ ২৮৩ ও বিএনপির ভোট ছিল ৭৩৪। এই ওয়ার্ডের দিরাই সরকারি কলেজ কেন্দ্রে এবারের নির্বাচনে নৌকা ৪১৭, জগ ৩৯৪  ও ধানের শীষ ১৭০ ভোট পেয়েছে। ২০১৫ সালে এই কেন্দ্রে নৌকা ৩৪৫ ও ধানের শীষ ৭৫৯ ভোট পায়।

এরআগে ২০১০ সালে আওয়ামী লীগ ৪১১ ও বিএনপি ৫৫৩ ভোট পায়। এছাড়াও এবারের নির্বাচনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষ ২৯ ভোট, ২ নম্বর ওয়ার্ডে ২৫ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে ৩০ ভোট, ৬ নং ওয়ার্ডে ৭৪ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে ৫৪ ভোট পায়। ২০১৫ সনে ১ নম্বর ওয়ার্ডে ২০৬ ভোট, ২ নম্বর ওয়ার্ডে ৩১২ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে ২৮১ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে ৪২২ ভোট, ৭ নং ওয়ার্ডে ৫২৮ ভোট পেয়েছিল। এরআগে ২০১০ সালের নির্বাচনেও ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষ ৩২৪ ভোট, ২ নম্বর ওয়ার্ডে ২৯৪ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে ৪১৪ ভোট, ৬ নং ওয়ার্ডে ৩৭৬ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে ৫৬৪ ভোট পায়।
পৌরসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে দিরাই উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সুমন মিয়া বলেন, প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিতে হচ্ছে বিএনপিকে। জেলা যুবদলের সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদ বলেন, কালো টাকা নির্বাচনকে প্রভাবিত করেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বলেন, ইভিএমের কারসাজি আর কালো টাকার ছড়াছড়ি বিএনপির ভরাডুবির কারণ। দল মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমি নির্বাচনের শুরুতেই বলেছিলাম ইভিএম নিয়ে শংকায় আছি। তার প্রতিফলন ঘটলো ২৮ তারিখের নির্বাচনে। বিএনপির কেন্দ্রগুলোতে ইভিএমে ভোট কারচুপি হয়েছে। দিরাই পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হলো ইভিএম একটি অকার্যকর পদ্বতি

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে