editor

প্রকাশিত: 11:55 AM, September 30, 2020

দিরাই পৌরসভায় ৮ কোটি টাকা ব্যয়ে ৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিরাই পৌরসভায় ৮ কোটি টাকা ব্যয়ে ৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিরাই পৌরসভার নবনির্মিত ৩ তলা ভবন, দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের আদলে নির্মিত নান্দনিক সড়ক ও দিরাই দাউদ পুর থেকে পৌর ভবন হয়ে ধল রোড পর্যন্ত রাস্তা, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এ তিনটি বিরাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। উদ্বোধন উপলক্ষে দিরাই পৌরসভার নবনির্মিত ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরীর পরিচালনা অনুষ্ঠিত সভায় মেয়র বলেন, আমার প্রিয় নেতা প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে রাজনীতি শুরু করি। নেতার নির্দেশে রাজনীতি করে আজ এখানে এসেছি। সুরঞ্জিত সেনগুপ্তের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হয়ে ছিলাম। আজ যার হাত ধরে এবং যার একান্ত প্রচেষ্টায় তিন কোটি টাকা ব্যয়ে পৌরসভার নান্দনিক ভবন উদ্বোধন করা হলো, আজ দিরাই বাসীর জন্য আনন্দের দিন হলেও আমার জন্য বেদনার।

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে মেয়র বলেন, সেন ফ্যামিলিকে রাজনীতিতে সজীব রাখতে আমি আজীবন রাজনীতি করে যাচ্ছি। এখনও সুরঞ্জিত পত্নীর নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি। আমি দৃঢ়তার সাথে বলছি যতদিন বেঁচে থাকবো জাতীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্তের উত্তরাধিকারীদের পথ সুগম করতে এবং জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিকে ধরে রাখতে কাজ করে যাবো।

বক্তৃতার এক পর্যায়ে জলভরা চোখে মেয়র বলেন, জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার পর থেকে একদিনও নিজের সুখের কথা চিন্তা করিনি। মহামারী করোনায় সবসময় পৌরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আজকে তিন কোটি টাকা ব্যয়ে পৌরসভার নান্দনিক ভবন, ৪ কোটি টাকা ব্যয় দিরাই থানা রোড থেকে বাস-স্টেশন পর্যন্ত রাস্তা এবং ১ কোটি টাকা ব্যয়ে দাউদপুর-ধল রোডের উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখবো।

পৌর মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. জয়া সেনগুপ্তা বলেন, রাজনীতি মানেই জনসেবা। আর বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাওরপাড়ের উন্নয়নে বদ্ধপরিকর, যার বাস্তব উদাহরণ হচ্ছে ৮ কোটি ব্যয়ে নতুন পৌর ভবনসহ তিন মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।

তিনি বলেন, আপনারদের প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের উন্নয়নের যে রাজনীতি শিখিয়ে গেছেন তাঁরই শেখানো আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন করে। তিনি সাবেক পৌর মেয়র, ভূমিদাতাসহ সর্বস্তরের জনতাকে ধন্যবাদ জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, কাউন্সিলর মফিজুর রহমান তালুকদার জুয়েল প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে