editor
প্রকাশিত: 2:19 PM, September 22, 2020
বলিউডের মাদককাণ্ডে একের পর এক তারকার নাম উঠে আসছে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তে এমন তারকাদের নাম উঠে আসছে যে শুনে চোখ কপালে উঠে যায়। ইতিমধ্যে মাদককাণ্ডে জড়িত থাকায় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে উঠে এসেছে রাকুল প্রীত সিং, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরের নাম। এই তিন তারকাকে শিগগিরই সমন পাঠাবে এনসিবি। তবে মাদককাণ্ডে এ মুহূর্তে সবচেয়ে অবাক করার মতো নামটি হলো দীপিকা পাড়ুকোন।
এনসিবির ড্রাগ চ্যাট তদন্তে দেখা গেছে ‘এন’, ‘জে’, ‘এস’, ‘ডি’, ‘আর’, ‘কে’র মধ্যে মাদক পরিবহন নিয়ে কথাবার্তা হয়েছে। আর এই ‘ডি’ অক্ষরের পেছনে দীপিকার নাম রয়েছে বলে দাবি করছে ভারতীয় কিছু টিভি চ্যানেল। শীর্ষস্থানীয় এক চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, আগামী সপ্তাহে দীপিকাকে সমন পাঠাবে এনসিবি। ড্রাগ চ্যাটে ‘ডি’, অর্থাৎ দীপিকা ‘মাল’ (ড্রাগ) চেয়ে পাঠিয়েছেন ‘কে’-এর কাছে। কে এই ‘কে’? এই ‘কে’–এর তাঁর নাম কারিশমা, যিনি কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কাজ করেন। দীপিকার জবাবে কারিশমা জানান, ‘আছে, কিন্তু আমার বাসায়। আমি এখন বান্দ্রায়।’ কারিশমা আরও বলেছেন, ‘যদি বলেন তো অমিতকে জিজ্ঞেস করতে পারি।’ দীপিকা পাল্টা জবাব দেন, ‘হ্যাঁ, প্লিজ।’ কারিশমা উত্তরে বলেন, ‘অমিতের কাছে আছে, সে নিয়ে যাচ্ছে।’ দীপিকা বলেন, ‘হ্যাশ, বিড না।’ শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে এনসিবি।
সুশান্তের সাবেক ট্যালেন্ট ব্যবস্থাপক জয়া শাহ আর সাবেক ব্যবসায়িক ব্যবস্থাপক শ্রুতি মোদীকে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ মঙ্গলবার আবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। গতকাল জয়া শাহকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। এ সময় জয়া তাদের জানিয়েছেন নির্মাতা মধু মন্তেনা বার্মার নাম। আগামীকাল বুধবার এনসিবি মধু বার্মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে। মধু এ পর্যন্ত নির্মাণ করেছেন ‘উড়তা পাঞ্জাব’, ‘সুপার থার্টি’, ‘কুইন’, ‘মাসান’-এর মতো বেশ কিছু ছবি।
এনসিবির তালিকায় আছে ২৫ জন বলিউড তারকার নাম। বেরিয়ে আসছে আরও অনেকের নাম। এ ঘটনাটির দিকে যাঁরা তাকিয়ে আছেন, তাঁরা আছেন আরও কত কী দেখতে হয় সেই অপেক্ষায়।
6 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
6 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 7 শনিবার
1 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 1 এই
3 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
8 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
2 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,