editor
প্রকাশিত: 8:45 PM, November 13, 2022
স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে শনিবার দুপুরে জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি এলাকায় দুঃস্থ নারীদের মধ্যে হাঁস বিতরণ, আয়মুলক কাজের জন্য আর্থিক সহায়তা এবং সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের আয়োজনে নারীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র অসহায় নারীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ইউকে প্রতিষ্ঠিত আরবী শিক্ষা কেন্দ্রে স্থানীয় যুব সমাজের সহযোগিতায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মরহুম এম এ মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিরনী বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারপার্সন কামরুন্নেসা মতিন শোভার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।
সভাপতির বক্তব্যে শোভা মতিন বলেন, আমাদের ঘরে বসে মূলবান সময় নষ্ট করার প্রবনতা বন্ধ করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থান সৃষ্টি করে নিজের জীবনকে উন্নত করতে হবে। আমরা সবাই শ্রমের মর্যাদা দিয়ে পরিশ্রমের মাধ্যমে দারিদ্র বিমোচন করতে হবে। আমরা বিশ্বাস করি কাজে কোনো লজ্জা নেই। তাই কাজ করলে অবশ্যই কর্মফল উপভোগ করা যাবে।
উপস্থিত ছিলেন, সমাজসেবী সাইফুল ইসলাম খান কয়েছ, তানভির আহমদ, সাংবাদিক আব্দুল মজিদ, পল্লব ভট্টাচার্য্য, সংগঠক সাব্বির আহমদ, মেহেদী হাসান, আব্দুর রহমান জামিল, জসিম আহমদ, সাজু আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন